চতুর্থ কর্মদিবসে বিক্রেতা নেই ৫ কোম্পানির শেয়ারে

চতুর্থ কর্মদিবসে বিক্রেতা নেই ৫ কোম্পানির শেয়ারে

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ারে। আজ (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





কোম্পানিগুলো হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, নাভানা ফার্মা, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার এবং ইজেনারেশন।





জানা গেছে, মঙ্গলবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১০.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২৮.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৮.৪০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।





নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৪২.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৬.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৬.৫০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।





পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ২৬০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮৩.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮৩.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২২.৮০ টাকা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।





মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৩৭১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪০৩.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০৩.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩২.৪০ টাকা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে।





ইজেনারেশনের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৫১.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৬.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন