যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের বিভিন্ন প্লাজা ও শোরুমের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট প্লাজা ম্যানেজার।

পদের সংখ্যা : ২০টি।

আবেদন যোগ্যতা : মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে।

এমএস অফিস, এক্সেল ও সংশ্লিষ্ট সফটওয়্যার বিষয়ক কাজের দক্ষতা থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও অ্যাকাউন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং ও স্টোর ম্যানেজমেন্ট বিষয়ক কাজের দক্ষতা থাকতে হবে।

ইলেক্ট্রনিক ইকুইপমেন্ট/ হোম অ্যাপ্লাইয়েন্স, মাইক্রো ক্রেডিট ও এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫ বছর থাকতে হবে।

পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, সেলারি রিভিউ, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৪ নভেম্বর, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি