ব্লক মার্কেটে ৯২ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ৯২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০টি কোম্পানির ১ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯২ কোটি ৪১ লাখ টাকা।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





এদিন সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
সোনালী পেপার লিমিটেড ১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।





সী পার্ল বীচ ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।





ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজ ১ কোটি টাকা,এডিএন টেলিকম ১ কোটি ২৭ লাখ, ই-জেনারেশন ১ কোটি ১২ লাখ, ফরচুন সুজ ৮ কোটি ৭১ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৬ কোটি ১৫ লাখ টাকা, কেডিএস অ্যাক্সেসরিজ ২ কোটি ৯৪ লাখ, নাহি অ্যালুমিনিয়াম ১ কোটি ৩১লাখ, ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৯৯ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ১ কোটি ৪৮ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক ১ কোটি ৫৭ লাখ টাকা ও ইউনিয়ন ইন্স্যুরেন্স ১ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন