‘উপায়’ ও ‘ট্যাং’ ক্যাম্পেইনে বিজয়ীরা পেলেন গাড়ি, মোটরসাইকেল

‘উপায়’ ও ‘ট্যাং’ ক্যাম্পেইনে বিজয়ীরা পেলেন গাড়ি, মোটরসাইকেল
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি উপায় এবং পানীয় ট্যাং এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘রমজান মেগা’ ক্যাম্পেইনের প্রথম পুরস্কার জয়ী পেয়েছেন গাড়ি; আরও সাত বিজয়ী পেয়েছেন মোটরসাইকেল। উপায়’ এবং ট্যাং গত ৭ মার্চ ২০২২ থেকে ২ মে ২০২২ যৌথভাবে মেগা ক্যাম্পেইন পরিচালনা করে।

বুধবার (২৬ অক্টোবর ২০২২) এক অনুষ্ঠানে রাজধানীর হোটেল লেকশোরে বরিশালের হাফিজ মো. বিল্লাল হোসেনের হাতে তুলে দেওয়া হয় রেনো গাড়ির চাবি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ এবং মন্ডেলেজ ইন্টারন্যাশনালের কান্ট্রি হেড জাহিদ আলম খান প্রথম পুরস্কার জয়ী হাফিজ মো. বিল্লাল হোসেনের হাতে গাড়ির চাবি তুলে দেন।

‘মেগা ক্যাম্পেইনের’ আরও সাত বিজয়ীর কাছেও মোটরসাইকেল হস্তান্তর করা হয় এ অনুষ্ঠানে।

একজন গ্রাহক ট্যাংয়ের প্যাকেট কিনে ৬ ডিজিটের একটি প্রোমো কোড ব্যবহারের মাধ্যমে লেনদেন করেছেন। লেনদেনের ভিত্তিতে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড, স্মার্টফোন, মোটরসাইকেল এবং গাড়ি জেতার সুযোগ ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি