এসআইবিএলের মুনাফা বেড়েছে ১৩ শতাংশ

এসআইবিএলের মুনাফা বেড়েছে ১৩ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্যোসাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৩ শতাংশ বেড়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৭ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১০ টাকা বা ১৩ শতাংশ বেড়েছে।


এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৭ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.১৪ টাকায়।




অর্থসংবাদ/এনএন


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন