Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো ইউনাইটেড ফাইন্যান্স

তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো ইউনাইটেড ফাইন্যান্স
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদনটি প্রকাশ করে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২১ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ পয়সা। গতবছর একই সময়ে ৭১ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার