Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা করলো আইএসএন

লভ্যাংশ ঘোষণা করলো আইএসএন
শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএন) লিমিটেড। গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৮ টাকা ৪৫ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ৬ ফেব্রুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার