Ortho Songbad আর্কাইভ

লোকসানে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

লোকসানে  ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে ফান্ডটির লোকসান হয়েছে।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছিল ২৯ পয়সা।





এছাড়াও সেপ্টেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৬২ পয়সায়।


মুল সাইট থেকে

পুজিবাজার