Ortho Songbad আর্কাইভ

লোকসানে ইসলামিক ফাইন্যান্স

লোকসানে ইসলামিক ফাইন্যান্স

তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।





রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৫ পয়সা আয় হয়েছিল।





অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা। গতবছর একই সময়ে ৮৯ পয়সা ইপিএস হয়েছিল।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৩৩ পয়সা।


মুল সাইট থেকে

পুজিবাজার