Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে ব্র্যাক ব্যাংকের

আয় বেড়েছে ব্র্যাক ব্যাংকের
তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯৫ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৬৭ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৬৬ পয়সা।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার