Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে মার্কেন্টাইল ব্যাংকের

তৃতীয় প্রান্তিকে আয় কমেছে মার্কেন্টাইল ব্যাংকের

তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।





রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।





ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।





চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ২৯ পয়সা।





অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা২৫ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ২২ পয়সা ইপিএস হয়েছিল।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।


মুল সাইট থেকে

পুজিবাজার