Ortho Songbad আর্কাইভ

বিডি পেইন্টসের লভ্যাংশ ঘোষণা

বিডি পেইন্টসের লভ্যাংশ ঘোষণা
লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি বিডি পেইন্টেস লিমিটেড। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি

সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯৭ পয়সা আয় হয়েছিল।

৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ টাকা ৯৪ পয়সা।

এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৫২ টাকা

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার