Ortho Songbad আর্কাইভ

অফিস সময়ের নতুন সূচি

অফিস সময়ের নতুন সূচি

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুন করে নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়।





সোমবারর (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের অফিসের এ নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।





মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুন: নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অফিস টাইম হবে সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বর্তমানে অফিস টাইম হলো সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।


মুল সাইট থেকে

পুজিবাজার