লভ্যাংশ দেবে না গোল্ডেন সন
সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেড। গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সোমবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকের পর তা জানানো হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (সমন্বিত ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।