Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স

দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর বৃদ্ধির শীর্ষ স্থান দখল করেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ। ফলে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সমরিতা হাসপাতাল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়াদর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।

লাভের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-মালেক স্পিনিং মিলস লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার