Ortho Songbad আর্কাইভ

সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন

সূচকের পতনের দিনে বেড়েছে লেনদেন

দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (৮ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এনিয়ে সূচকের পতন দ্বিতীয় দিনে গড়ালো। এছাড়া, অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত থাকলেও লেনদেন কিছুটা বেড়েছে।





বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ২৪২পয়েন্টে দাঁড়িয়েছে।





ডিএসইতে মোট ৩৬২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। দরপতন হয়েছে ৭৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।





ডিএসইতে মোট ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকা।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার