Ortho Songbad আর্কাইভ

আয় কমলেও লভ্যাংশ দেবে ফার্মা এইডস

আয় কমলেও লভ্যাংশ দেবে ফার্মা এইডস

সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেড। আয় কমলেও বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।





বুধবার (৯ নভেম্বর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে এ জানা যায়।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৬ টাকা ১১ পয়সা।





এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৮৩ পয়সা।





এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০৮ ডিসেম্বর।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার