সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৯ম এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ৯ম এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। গত ৭ই নভেম্বর, ২০২২ এ খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালি বাজারে ব্যাংকের উক্ত এজেন্ট আউটলেট উদ্বোধন হয়।
খুলনা শাখা ব্যবস্থাপক জনাব মোঃ সাজেদুল আলম খানে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাটাখালি শাখা ব্যবস্থাপক জনাব মোঃ শাহিদুর রহমান, কেডিএ সিএ শাখার ব্যবস্থাপক জনাব বিধান কুমার সাহা, লাউডোব ইউনিয়নের সদস্য জনাব তাপস হালদার, নিতাই জোয়াদ্দার এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অর্থসংবাদ/কেএ