Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসবিএসি ব্যাংকের কম্বল প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসবিএসি ব্যাংকের কম্বল প্রদান

দেশের দুস্থ ও শীতার্তদের জন্যে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল প্রদান করেছে।





বৃহস্পতিবার (১০ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে সাউথ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আবদুল
কাদির মোল্লা এবং ব্যাংকের অন্যতম পরিচালক এজেডএম শফিউদ্দিন (শামীম) এর নিকট থেকে কম্বল গ্রহণ করেন।





অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার