দেশে একদিনে মৃত্যু ২২, শনাক্ত ৮৮৬, সুস্থ ৫৮৭
করোনা আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩ হাজার ৬৮৪ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ৮৮৬ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫৪ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ৫৮৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৮৭৯ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।