তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক

তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক

সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।





ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।





সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।





আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ৩৬ পয়সা।





অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৯১ পয়সা ইপিএস হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ৯ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৮৬ পয়সা।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৬১ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১৩ টাকা ৬২ পয়সা।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন