লেনদেনের অর্ধেক ১০ কোম্পানির দখলে

লেনদেনের অর্ধেক ১০ কোম্পানির দখলে

টানা তৃতীয় দিনের পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই০ লেনদেন নেমে এসেছে ৫শ’ কোটির ঘরে। এর মধ্যে মোট লেনদেনের প্রায় অর্ধেকই ছিল শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর দখলে।





ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিএসইতে ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির হাতবদল হওয়া শেয়ারের আর্থিক মূল্য ছিল ২৭০ কোটি ৯৭ লাখ টাকা,যা মোট লেনদেনের ৪৮ দশমিক ৩০ শতাংশ।





আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৬২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।





লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার লেনদেন ৪২ কোটি ৩ লাখ টাকার শেয়ার। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হাতবদল হওয়া শেয়ারের আর্থিক মূল্য ছিল ৩৯ কোটি ২৮ লাখ টাকা।





এছাড়াও নাভানা ফার্মার ৩০ কোটি ৫২ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ২৪ কোটি ১৫ লাখ, কেডিএস এক্সেসরিসের ১৬ কোটি ৩৩ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১৪ কোটি ৫৭ লাখ, সামিট অ্যালায়েন্সের ১৪ কোটি ৮ লাখ, সি পার্লের ১৩ কোটি ৮৬ লাখ এবং ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।





অর্থসংবাদ/ডব্লিওএস


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন