Ortho Songbad আর্কাইভ

সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা

সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালী আঁশ লিমিটেড। বিনিয়োগকারীদের ১০০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯২ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ১.১৩ টাকা।

এছাড়াও, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৫৮ পয়সা। আগের বছর ছিল ২২৫ টাকা ৬৫ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার