Ortho Songbad আর্কাইভ

জুলাইতে রফতানি বেড়েছে ২৩ মিলিয়ন ডলার

জুলাইতে রফতানি বেড়েছে ২৩ মিলিয়ন ডলার
করোনায় প্রায় বিধ্বস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড। করোনার প্রভাব পড়েছে রফতানি খাতেও। তবে গত জুলাই মাসে রফতানি বেড়েছে ২৩ দশমিক শূন্য ৬ মিলিয়ন (২ কোটি ৩০ লাখ ৬০ হাজার) ডলার।

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী সংবাদ মাধ্যমকে জানান, রফতানি বাণিজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশ; গত বছরের জুলাই মাসের তুলনায় এ বছর রফতানি আয় বেড়েছে ২৩ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার- এটি তারই ইঙ্গিত।

মুল সাইট থেকে

পুজিবাজার