ব্লকে ৬৪ কোটি টাকার লেনদেন

ব্লকে ৬৪ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে সোমবার মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৫১ হাজার ৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ কোটি ১৬ লাখ টাকা।





ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।





এদিন ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। ১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। ১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আপিডিসি ফিন্যান্স।





ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডস ১ কোটি ৪৩ লাখ টাকা, বসুন্ধরা পেপার মিল ৪ কোটি ৩২ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৭৭ লাখ, ফরচুন সুজ ১ কোটি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ২৯ লাখ, ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৪৪ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন