Ortho Songbad আর্কাইভ

আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাসের পাইপলাইনের জরুরি মেরামতের জন্য রাজধানীর বেশকিছু এলাকার সব শ্রেণির গ্রাহকের ০৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ।





গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।





নোটিশে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১১ ও মিরপুর ১২ এলাকার আওতাধীন এলাকায় সকল শ্রেনীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।





সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার