Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক প্রশিক্ষণ শুরু

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক প্রশিক্ষণ শুরু

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩ দিনব্যাপী “ইন্টারনাল অডিটরস রোল”বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।





রোববার (১৮ ডিসেম্বর) রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ প্রশিক্ষণ শুরু হয়।





ইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।





এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন ও মোঃ রাজা মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার হোসেন এবং মুহাম্মদ ওবায়দুল্লাহ। ব্যাংকের অডিট ডিভিশনের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার