ঢাকা চেম্বারের নতুন সভাপতি সামির সাত্তার
২০২৩ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সামির সাত্তার। তিনি আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোং’-র প্রধান।
বুধবার ডিসিসিআইর ৬১তম বার্ষিক সাধারণ সভায় নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত করা হয়।
ঢাকা চেম্বারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জুনায়েদ ইবনে আলী।
ডিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালকেরা হলেন- ইঞ্জিনিয়ার এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, এফসিএ, কামরুল হাসান তুহিন এবং এম মোসাররফ হোসেন।