মহামারীতে এশিয়া-প্রশান্ত অঞ্চেল রেমিট্যান্স কমবে

মহামারীতে এশিয়া-প্রশান্ত অঞ্চেল রেমিট্যান্স কমবে
চলতি বছরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেমিট্যান্সপ্রবাহ ৫ হাজার ৪৩০ কোটি ডলার কমবে। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে অভিবাসী কর্মী সংকোচন এবং বড় আকারের বেকারত্বের ফলে রেমিট্যান্সে এ প্রভাব পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ম্যানিলাভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরে রেমিট্যান্সপ্রবাহের পরিমাণ ২০১৮ সালের তুলনায় ১৯ দশমিক ৮ শতাংশ কমতে পারে।

এডিবি বলছে, বিশ্বের মোট অভিবাসী শ্রমিকের ৩৩ শতাংশের প্রতিনিধিত্ব করছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। ২০১৯ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেমিট্যান্স এসেছে ৩১ হাজার ৫০০ কোটি ডলার। অঞ্চলটির অনেক দরিদ্র ও দুর্বল পরিবারের জন্য রেমিট্যান্সপ্রবাহ অন্তত গুরুত্বপূর্ণ।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসগু আসাকাওয়া বলেন, চলমান মহামারীতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অর্জন ও উন্নয়ন লক্ষ্যমাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

যে দেশগুলোর জিডিপিতে রেমিট্যান্সের অংশগ্রহণ বেশি, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ কভিড-১৯ মহামারীতে। আঞ্চলিক নেতারা বলছেন, রেমিট্যান্সপ্রবাহ কমাতে টোঙ্গা, সামোয়া ও অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর রেমিট্যান্স কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা মধ্যপ্রাচ্যের। মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্সপ্রবাহ এবার ২ হাজার ২৫০ কোটি ডলার কমেছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটির রেমিট্যান্স পতনের ৪১ দশমিক ৪ শতাংশের প্রতিনিধিত্ব করছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ ২০ দশমিক ৫ শতাংশ রেমিট্যান্স পতন হয়েছে।

সুত্র: কিয়োদো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না