ডিএসইর লেনদেনের অর্ধেকের বেশি ব্লকের দখলে

ডিএসইর লেনদেনের অর্ধেকের বেশি ব্লকের দখলে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ লেনদেনের ৫২ শতাংশই ছিল ব্লকের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ব্লকে ৫৮টি কোম্পানির ১৪০ কোটি ১৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫১ দশমিক ৯৯ শতাংশ।

জানা গেছে, ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। আজ ব্লকে কোম্পানিটির ৮০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেটা লিমিটেডের ২২ কোটি ৪ লাখ টাকার, সোনালী পেপার ৯ কোটি ১০ লাখ টাকার, এডিএন টেলিকম ৫ কোটি, আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৭৮ লাখ, বিকন ফার্মা ১ কোটি ৭৪ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ২ কোটি ১৫ লাখ, ম্যারিকো ১ কোটি ২৯ লাখ, নাভানা ফার্মা ২ কোটি ৫ লাখ, সিঙ্গারবিডি ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন