ইসলামী ব্যাংকের সঙ্গে জালালাবাদ গ্যাসের চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংকের সঙ্গে জালালাবাদ গ্যাসের চুক্তি স্বাক্ষর
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জেজিটিডিএসএল) মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় জেজিটিডিএসএলের গ্রাহকগণ ব্যাংকের সব শাখা, উপশাখাগুলোয় অথবা মোবাইলভিত্তিক অ্যাপস সেলফিন ও ইন্টারনেট ব্যাংকিং ‘আই ব্যাংকিং’-এর মাধ্যমে গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি জালালাবাদ গ্যাস ফিল্ডে এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সিলেট জোনপ্রধান মোহাম্মদ নূরুল হক ও জেজিটিডিএসএল-এর উপ-মহাব্যবস্থাপক (কো¤পানী অ্যাফেয়ার্স) মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় জেজিটিডিএসএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি