নতুন ওয়েবসাইট চালু করলো বাংলাদেশ ব্যাংক

নতুন ওয়েবসাইট চালু করলো বাংলাদেশ ব্যাংক
সাধারণ মানুষ‌কে সহজে আর্থিক সেবার তথ্য দিতে নতুন এক‌টি ওয়েবসাইট (finlit.bb.org.org) চালু ক‌রে‌ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, নতুন ওয়েবসাইটে দেশে আর্থিক স্বাক্ষরতা ও আর্থিক অন্তর্ভুক্তির হার বাড়াবে। ফলে জনগণ আর্থিক খাতের সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের মূল ওয়েবসাইটের পাশাপাশি নতুন এ ওয়েবসাইটটি সংক্ষিপ্ত, সাবলীল ও সহজ ভাষায় জনসাধারণের জন্য আর্থিক বিষয়ে বিভিন্ন কনটেন্ট, লেখা ও ভিডিও প্রচার করবে।

ওয়েবসাইটটিতে সাধারণ ব্যাংকিং, রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার ব্যবহার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, স্কুল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, নারী উদ্যোক্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আর্থিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে তথ্য পাওয়া যাবে। আর্থিক অন্তর্ভুক্তির দ্রুত প্রসারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত এবং ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলপত্র’ এর নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি