গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
গ্রামীণ ব্যাংক-এইমস ফার্স্ট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ৮৪৯তম কমিশন সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন করা হয়।

বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডটির আকার হবে ১৫৭ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক ১০০ কোটি টাকা দেবে, যা ফান্ডটির প্রাথমিক আকারের ৬৩ শতাংশ। বাকি অংশের মধ্যে প্রি আইপিও প্রাইভেট প্লেসমেন্টের ১৮ কোটি ১২ লাখ টাকা এবং ৩৯ কোটি ৩৮ লাখ টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এর উদ্যোক্তা এইমস অব বাংলাদেশ লিমিটেড। ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন