চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। সর্বশেষ হিসাববছরের (২০২২) আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মেঘনা সিমেন্ট, এমজেএল বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং কাশেম ইন্ডাস্টিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

মেঘনা সিমেন্ট
দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’। আলফা ক্রেডিট রেটিং কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

এমজেএল বাংলাদেশ
দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’। আলফা ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি
দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’। আলফা ক্রেডিট রেটিং কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

কাশেম ইন্ডাস্ট্রিজ
দীর্ঘমেয়াদে কোম্পানিটির রেটিং হয়েছে ‘এ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন