ব্লকে ৭৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ৭৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৭ টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর ৭৯ লাখ ৮৪ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৭৫ কোটি ৩০ লাখ ৬৬ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার (২৮ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকার। ফলে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকার। আর ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনেদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৪ কোটি ৮৯ লাখ, বিকন ফার্মা ৩ কোটি ৪০ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৪ কোটি ৩৭ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৩৭ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৫৬ লাখ, কোহিনুর কেমিক্যাল ১ কোটি ২৩ লাখ, ম্যারিকো ১ কোটি ১৬ লাখ, ফার্মা এইডস ২ কোটি ১৭ লাখ, সোনালী পেপার ৩ কোটি ১২ লাখ টাকা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন