আইনি বাধ্যকতায় নয়, স্বেচ্ছায় কর দিতে উৎসাহী করতে হবে

আইনি বাধ্যকতায় নয়, স্বেচ্ছায় কর দিতে উৎসাহী করতে হবে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর আদায়ে স্বচ্ছতা আনতে কাজ করছে বলে জানিয়েছে বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা দিয়ে নয়, করদাতাদের স্বেচ্ছায় কর দিতে উৎসাহী করতে হবে। ভালোবাসার জালের মাধ্যমে তাদের কর দিতে উৎসাহী করতে হবে।

আজ (২৮ ডিসেম্বর) জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘করদাতারা কর কেন দেবেন, তাদের কাছে এ প্রশ্নটা সব সময় থাকে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মেগা প্রকল্পগুলো এখন তাদের চোখের সামনে দৃশ্যমান। দেশের উন্নয়নের জন্যই করদাতারা কর দেবেন।’

এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম বলেন, এনবিআর কর আদায়ে স্বচ্ছতা আনতে কাজ করছে, যেন আরো সহজে কর দেয়া সম্ভব হয়। সেকেন্ডারি ডাটাবেজের মাধ্যমে সবার বিস্তারিত তথ্য নেয়ার চেষ্টা করা হচ্ছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মেট্রোরেলের উদ্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে একের পর এক উপহার দিচ্ছেন। আপনাদের করের টাকা দিয়ে আমাদের এই মহা অর্জন। ট্যাক্স দেয়া শুধু দায়িত্ব নয় ভালো কাজও।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান