শীর্ষ করদাতার পুরস্কার পেল ইসলামী ব্যাংক

শীর্ষ করদাতার পুরস্কার পেল ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১-২২ কর বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার পুরস্কার অর্জন করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ২৮ ডিসেম্বর ২০২২ ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানের কাছে এ পুরস্কার ক্রেস্ট ও ট্যাক্স কার্ড হস্তান্তর করেন। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অর্থবিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াছমিন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ মশিউর রহমানসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি