Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০১ জানুয়ারি) কোম্পানিটির ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রকো রিফুয়েলিং স্টেশন। এদিন কোম্পানিটির ১০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের মাধ্যমে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, বেঙ্গল উইনসো, মুন্নু সিরামিক, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

আজ লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬২টির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার