স্থপতি মোবাশ্বের হোসেনের ইন্তেকাল

স্থপতি মোবাশ্বের হোসেনের ইন্তেকাল
বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই। রোববার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মোবাশ্বের হোসেনের মৃত্যুর খবর জানিয়েছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।

প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়।

দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।

গত ২০ নভেম্বর তার অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব।

স্থপতি মোবাশ্বের হোসেন এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তিনি আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়ার (আর্কেশিয়া) প্রেসিডেন্টও ছিলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করা এ স্থপতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের কাজ করে গেছেন। এর মধ্যে প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেলস্টেশন উল্লেখযোগ্য।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা