Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৭৭ শতাংশ। আর আমরা নেটওয়ার্কের ২ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, অ্যাডভেন্ট ফার্মা, বেঙ্গল উইনসো, ওয়ান ব্যাংক, ই-জেনারেশন এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩২টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার