Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৩তম ইন্টার্নশিপ প্রোগ্রাম (৩ জানুয়ারি), মঙ্গলবার উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন।

আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া এবং আনোয়ার হোসেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এ ইন্টার্নশিপ কোর্সে অংশগ্রহণ করেন।


অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার