Ortho Songbad আর্কাইভ

ব্লকে ৩৩ কোটি টাকার লেনদেন

ব্লকে ৩৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৪২টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর ৭৩ লাখ ৭৭ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৩ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৩ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকার। ফলে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রেকালচার ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকার। আর গ্রামীণফোন ২ কোটি ৭৮ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনেদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজের ১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা এবং বিকন ফার্মার ১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকার।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার