সীমান্ত ব্যাংকে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ'
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ উপলক্ষে এবং শোকের মাসের স্মরণে সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এ লাউঞ্জের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।