Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে তিন কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন,২০২২) লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, বিডিকম অনলাইন এবং এডিএন টেলিকম।

চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

বিডিকমের যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেম নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে তিতাস গ্যাস, বিডিকম অনলাইন এবং এডিএন টেলিকম ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার