Ortho Songbad আর্কাইভ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ৬ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৯০ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ২ দশমিক ৭১ শতাংশ। আর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ২৯ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার ব্যাংক, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাটা সু, হামিদ ফেব্রিক্স ও ইস্টার্ণ লুব্রিন্টেস লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার