Ortho Songbad আর্কাইভ

সাউথইস্ট ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি স্বাক্ষর
খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের সাথে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বিষয়ক অংশগ্রহণ চুক্তি সম্পাদন হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নর এ.কে.এম. সাজেদুর রহমান খানের উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দীন মো: ছাদেক হোসাইন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এছাড়াও অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার