রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রাজশাহীতে দুদিন ধরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রতিদিনই কমছে দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে বুধবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান বলেন, রাজশাহীতে বুধবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালের চেয়ে বৃহস্পতিবারের তাপমাত্রা আরও কমেছে। জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে, তারপরও আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে, মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে রাস্তার লোকজনের চলাফেরাও কম। ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। তবে ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস
সাগরে ফের লঘুচাপের শঙ্কা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
ঢাকায় বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির আভাস
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
রাতে ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রাও