অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর হঠাৎ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ০১ জানুয়ারি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের দাম ছিলো ১২১ টাকা ৪০ পয়সা। আর আজ (রোববার) শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে ১৪৭ টাকা ৮০ পয়সায়। ১১ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২৬ দশমিক ৪০ শতাংশ।

সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর বাড়ছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন