ফসলের নায্যমূল্য পাচ্ছে কৃষক: খাদ্যমন্ত্রী

ফসলের নায্যমূল্য পাচ্ছে কৃষক: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, গরিব মানুষ খাদ্যবান্ধব কর্মসূচিতে বিনা মূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমূল্যে চাল-আটা পাচ্ছে। কৃষকও এখন ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা আছেন বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি। ধুধু মাঠে এখন ফসল হয়, আমের বাগানে আম হয়। জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে এখন ছয়-সাত হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সরকার সামাজিক নিরাপত্তার আওতা আরো বাড়াবে। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছায়নি। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য এ কম্বল দিয়েছেন। প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা-কর্মীরা শীতার্ত মানুষের কাছে এ শীতবস্ত্র পৌঁছে দেবেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা