আশ্রয়ণ প্রকল্পে ৪ কোটি টাকা দিল ইউসিবি

আশ্রয়ণ প্রকল্পে ৪ কোটি টাকা দিল ইউসিবি
প্রধানমন্ত্রী ঘোষিত গৃহহীনদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্প ‘আশ্রয়ণ-২’-এ ৪ কোটি টাকা সহায়তা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

রোববার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুদানের চেক তুলে দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। ইউসিবি পিএলসির সিএসআর কার্যক্রমের অধীনে ব্যাংক এ আর্থিক সহায়তা প্রদান করেছে।

চেক প্রদান অনুষ্ঠানে ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান বলেন, তৃণমূল দরিদ্র মানুষের ঠিকানা গড়ে দেবার এই মহতী উদ্যোগে শরিক হতে পেরে ইউসিবি সম্মানিত।

উল্লেখ্য, ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল’-এর অন্তর্ভুক্ত পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষকে মূলধারায় আনার জন্য সারা দেশের গৃহহীন-ভূমিহীন মানুষের জন্য বাসস্থান নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্প (আশ্রয়ণ-২ প্রকল্প নামেও পরিচিত) পরিচালিত হচ্ছে।

এর আগে কোভিড-১৯ আক্রান্তদের মাঝে সহায়তা দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে ইউসিবি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি